প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ জেলায় যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও লেগুনাসহ সাত যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত এসব যানবাহনে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদুল খালিদ জানান, বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজধানী ঢাকায় দুই জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কমলাপুর রেলস্টেশনের পাশে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। এর আগে রাত সোয়া ১২টার দিকে পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
এদিকে ঢাকার বাইরে গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশে ভোর পৌনে ৫টার দিকে আগুন দেওয়া হয় একটি পিকআপ ভ্যান ও একটি পাজেরো জিপে। সকাল সোয়া ৭টার দিকে শরিয়তপুরের নাওডোবা গোল চত্বরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া টাঙ্গাইলের বারই খোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে রাত সাড়ে ১২টার দিকে। অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে দিবাগত রাত সাড়ে ৩টার কিছু পরে।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ আজ বৃহস্পতিবার ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে বলে অনলাইন মাধ্যমগুলোতে খবর এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব অগ্নিসংযোগের ঘটনা সেই কর্মসূচির অংশ।
এর আগে গত কয়েক দিন ধরেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাসসহ নানা ধরনের যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত কয়েক দিনে পুলিশ বেশ কয়েকজনকে এসব ঘটনায় জড়িত হিসেবে গ্রেপ্তারও করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনালের আশপাশে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
৩ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
৩ দিন আগে
ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
৩ দিন আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ দিন আগে