নাটোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে আয়েশা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আশেয়া খাতুন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার জাকির হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসারিক কাজকর্ম শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ আয়েশা। এরপর গভীর রাতে তার পায়ে বিষধর সাপ কামড় দিলে তিনি ঘুম থেকে জেগে উঠে চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ওই গৃহবধূর মৃত্যু হয়।

৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য একরামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় মাঝগ্রাম এলাকার জাকিরের স্ত্রীকে সাপে কামড় দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেকে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

১০ ঘণ্টা আগে

বিয়েতে চমক, উপহার হিসেবে বর পেলেন ৩ লিটার অকটেন

বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।

১৬ ঘণ্টা আগে

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোটগ্রহণ চলছে

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৮ ঘণ্টা আগে

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

১ দিন আগে