রাকসু প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ, প্রথম অধিবেশন ৪ নভেম্বর

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। এ সময় নির্বাচিত নেতাদের সঙ্গে উপাচার্যের প্রাথমিক পরিচয়, রাকসুর গঠনতন্ত্র, ফান্ড এবং বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন উপস্থিত ছাত্রনেতারা।

সভা থেকে আগামী ৪ নভেম্বর রাকসুর প্রথম আনুষ্ঠানিক অধিবেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ বৈঠক শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। তবে আলোচনা সভায় নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা ও ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক নার্গিস খাতুন উপস্থিত ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে রাকসুর এক সদস্য জানান, আজকের আলোচনা সভায় রাকসুর ফান্ড সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, “বিগত সময়ে রাকসুর ফান্ডে কত টাকা জমা পড়েছে এবং বর্তমানে কত টাকা আছে সে বিষয়ে কথা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ববর্তী সময়ে ফান্ড থেকে কিছু টাকা খরচ হয়েছে, তবে এসব খরচের কোনো ভাউচার বা লিখিত হিসাব পাওয়া যায়নি।”

আলোচনা শেষে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সাংবাদিকদের বলেন, “আজকের এই সভাটি ছিল পরিচিতিমূলক সৌজন্য বৈঠক। আমরা প্রায় দুই ঘণ্টার বৈঠকে ছাত্রসংক্রান্ত ও একাডেমিক বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেছি। আগামী ৪ নভেম্বর থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেই সভায় বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আমরা কাজের সূচনা করব। আমি আত্মবিশ্বাসী, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করবে।”

রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা আজকের সভা থেকে আমাদের প্রথম অধিবেশনের দিনটি চূড়ান্ত করতে পেরেছি। আগামী ৪ নভেম্বরের আনুষ্ঠানিক বৈঠক থেকে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়নের পন্থা নির্ধারণ করে কাজ শুরু করব। আমরা ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। আজকের আলোচনায় এর খসড়া আলোচনা হয়েছে, আর আনুষ্ঠানিক অধিবেশনের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সভা শেষে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, “নির্বাচনে আমাদের একটি কমন ইশতেহার ছিল। একটু দেরিতে হলেও আমরা প্রথম অধিবেশনে বসতে যাচ্ছি। শুরুটা ধীর গতির হলেও আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। দৃশ্যমান কাজগুলো না হলেও অভ্যন্তরীণ প্রস্তুতি চলছে। আমরা যেভাবেই হোক আমাদের ইশতেহারগুলো যথাসময়ে বাস্তবায়ন করব। অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা না করে আমাদের রাকসু—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিয়েই আমরা কাজ করে যাব।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে