বগুড়ায় নবজাতকের গলাকটা মরদেহ উদ্ধার, মা ও সৎবাবা আটক

বগুড়া প্রতিনিধি
নবজাতকের মা নিপা বেগম ও সৎবাবা দুলাল হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ায় একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন— বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেন (২৬) ও তার স্ত্রী নিপা বেগম (২০)।

নিপা বেগমের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি প্রথম স্বামীকে তালাক দিয়ে গত রমজান মাসে তেলীহারা গ্রামের দুলাল হোসেনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার সময় তার গর্ভে সন্তান ছিল, এটা দুলাল হোসেন জানতেন।

পুলিশ আরও জানায়, গতকাল শুক্রবার বিকেলে নিপা বাড়িতেই সন্তান প্রসব করেন। এর পরপরই ব্লেড দিয়ে নবজাতকের গলা কেটে হত্যা করে বাড়ির পাশে পুকুরের কচুরিপানায় ফেলে দেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ সময় পুকুরের পাশের বাড়ির নারী নিপা বেগমকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার বর্তমান স্বামী দুলাল হোসেনকেও আটক করা হয়।

ওসি বলেন, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খুলনায় ‘চুরি করে ভাত খাওয়া’র দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৩ ঘণ্টা আগে

মানিকগঞ্জে একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে সৌদি আরবপ্রবাসী একরাম হোসেন (৪০), তার স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) ও দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৫ ঘণ্টা আগে
Advertisement