কুড়িগ্রাম-৪: ২ ভাইয়ের লড়াইয়ে জামায়াত প্রার্থী ছোট ভাইয়ের জয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪০
বিএনপির প্রার্থী আজিজুর রহমান (বাঁয়ে) ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে এক নজিরবিহীন লড়াইয়ের সাক্ষী হলো দেশবাসী। এই আসনে বিএনপির প্রার্থী আপন বড় ভাইকে বড় ব্যবধানে হারিয়ে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ১৩০টি কেন্দ্রে মুস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আপন বড় ভাই বিএনপি মনোনীত প্রার্থী আজিজুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

কুড়িগ্রামের এই আসনের এবারের নির্বাচন ছিল দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। কারণ এখানে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট এবং জামায়াত জোটের দুই প্রার্থী ছিলেন একই পরিবারের আপন দুই ভাই।

বড় ভাই আজিজুর রহমান বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং দলের পক্ষ থেকে তাকে ধানের শীষের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, ছোট ভাই মুস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং সাংগঠনিকভাবে এলাকায় বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেন।

ভোটের আগে দুই ভাই একই বাড়িতে থাকলেও নির্বাচনি প্রচারে একে অপরকে ছাড় দেননি। ছোট ভাই মুস্তাফিজুর রহমান শুরু থেকেই দাবি করেছিলেন যে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে রাজনৈতিক আদর্শ ও দলের জনপ্রিয়তা এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ফলাফল প্রকাশের পর দেখা গেল, ভোটাররা শেষ পর্যন্ত ছোট ভাইয়ের পক্ষেই রায় দিয়েছেন।

রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত এ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের লড়াইয়ে এ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তির পরিচয় মিলেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement