ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সংঘাত না করার আহ্বান রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত এড়িয়ে সহিষ্ণু রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মতবাদ প্রচার ও রাজনীতি করা যাবে, তবে কোনোভাবেই সংঘর্ষে জড়ানো যাবে না।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

তিনি বলেন, অতীতে রাজনৈতিক মতের কারণে এ অঞ্চলের মানুষ নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তবে বহু ত্যাগ ও রক্তপাতের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা রক্ষা করতে প্রতিশোধ ও হানাহানি থেকে বেরিয়ে আসতে হবে।

বাংলাদেশে সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান নাগরিক হিসেবে অধিকার নিয়ে বসবাস করতে হবে।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বলেন, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়েছে এবং আগামীকাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মেডিকেল কলেজে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হওয়ার কথাও জানান তিনি।

ভূল্লী ও রুহিয়াকে পৃথক উপজেলা করা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর পাশাপাশি এলাকায় শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে বিনিয়োগকারী আনার চেষ্টা চলছে।

চীনের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে চীনা বিশেষজ্ঞরাও আসতে পারেন।

এ ছাড়া স্পোর্টস ভিলেজ, নতুন খেলার মাঠ, আধুনিক তথ্য কমপ্লেক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও জানান রাষ্ট্রপতি।

তরুণদের মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি ঠাকুরগাঁওকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। একই সঙ্গে মানুষকে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান তৈরির আহ্বান জানান।

নিজের জন্ম ও বেড়ে ওঠার জায়গা হিসেবে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর জনগণের সঙ্গে যোগাযোগ কমে গেলেও তিনি ঠাকুরগাঁওবাসী থেকে দূরে যাননি। সুযোগ পেলেই মানুষের সঙ্গে দেখা করবেন এবং তাদের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা লুট, ৩ অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র‍্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

৭ ঘণ্টা আগে

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২১ ঘণ্টা আগে

চট্টগ্রামে হিজড়া নেত্রীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

১ দিন আগে
Advertisement