লালদিয়া টার্মিনাল: অর্থমন্ত্রী বললেন, ‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক’

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ৩৪
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণকে বড় মাইলফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবে পরিণত হবে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরে শতভাগ বিদেশি বিনিয়োগে ‘এপিএম টার্মিনালস লালদিয়া’র অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, লালদিয়া প্রকল্পের পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলজুড়ে আরও কয়েকটি বড় বন্দর, লজিস্টিক সেন্টার ও অবকাঠামো নির্মাণের বিষয়ে সরকার আলোচনা করছে। এসব উদ্যোগ বাংলাদেশের বাণিজ্য ও পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক লজিস্টিক কেন্দ্র হিসেবে চট্টগ্রামের গুরুত্বও বাড়াবে।

সরকারি-বেসরকারি অংশীদারত্বের নীতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচির মূল লক্ষ্য হলো সরাসরি ব্যবসা পরিচালনা থেকে রাষ্ট্রের ভূমিকা কমিয়ে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া অথবা তাদের সঙ্গে অংশীদারত্বে কাজ করা। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই লালদিয়া টার্মিনাল চালুর লক্ষ্য পূরণ হবে।

প্রকল্পটি চালু হলে বাংলাদেশের কনটেইনার পরিবহন সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানান এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড। তিনি বলেন, পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর টার্মিনালটি বছরে প্রায় ১০ লাখ টিইইউ কনটেইনার পরিচালনা করতে পারবে। এতে দেশের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে।

রমেশ ডেভিড জানান, টার্মিনালে ৬১৬ মিটার দীর্ঘ জেটির পাশাপাশি থাকবে সাতটি শিপ-টু-শোর ক্রেন। এ ছাড়া ৩২টি বৈদ্যুতিক রাবার-টায়ারড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি বৈদ্যুতিক টার্মিনাল ট্রাক্টর স্থাপন করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, লালদিয়া টার্মিনাল চালু হলে একসঙ্গে ৬ হাজার টিইইউ পর্যন্ত ধারণক্ষমতার জাহাজ পরিচালনা করা সম্ভব হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সরাসরি নোঙর করতে পারে এমন জাহাজের সক্ষমতার তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

কর্ণফুলী নদীর তীরে ৪৯ দশমিক ১৫ একর জায়গায় টার্মিনালটি নির্মাণ করা হবে। প্রকল্পের নির্মাণকাজ তিন বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। টার্মিনাল পরিচালনার চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। পরে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম প্রকল্পটিকে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পিপিপি পদ্ধতিতে লালদিয়া টার্মিনালে বড় বিনিয়োগ হচ্ছে এবং এতে বিভিন্ন আধুনিক সুবিধা থাকবে। আন্তর্জাতিক মানের বাণিজ্য অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এটি দেশের জন্য ইতিবাচক উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এপিএম টার্মিনালস বিভির গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জেক ক্রেইগ, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।

অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

২ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

২ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

২ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ দিন আগে
Advertisement