মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাত ৮টার দিকে বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুনের ঘটনার পর এবার বাড্ডা ইউলুপের কাছে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, বাসটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

মিরপুরে বাসে আগুনের ঘটনার প্রায় এক ঘণ্টা পর বাড্ডায় স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর আগে এ দিন যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের খবরও পাওয়া যায়।

এর আগে গতকাল শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছিল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মানিকগঞ্জে একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে সৌদি আরবপ্রবাসী একরাম হোসেন (৪০), তার স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) ও দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ ঘণ্টা আগে

বান্দরবানের ১০০ জন নারীকে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৭ ঘণ্টা আগে

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল, এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে
Advertisement