ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মঙ্গলবার নিজের নির্বাচনি এলাকার সরাইল উপজেলার শাহবাজপুর পশ্চিমপাড়ায় জনসংযোগ করেন রুমিন ফারহানা। ছবি: রুমিন ফারহানার ফেসবুক থেকে

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুমিন ফারহানা। স্বাভাবিকভাবেই ধানের শীষ প্রতীকে ভোট করা হচ্ছে না তার। তাহলে কোন প্রতীকে লড়বেন তিনি? প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ার হলেও রুমিন ফারহানা জানিয়েছেন, প্রার্থী হিসেবে তিনি হাঁস প্রতীক চাইবেন ভোটের মাঠের জন্য।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

কিন্তু হাঁস প্রতীক কেন চাইবেন রুমিন? মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনি এলাকার সরাইল উপজেলার শাহবাজপুর পশ্চিমপাড়ায় অবস্থিত তার ভাড়া বাসায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘ছোটবেলা থেকেই আমি হাঁস-মুরগি পালন করি। পাখিদের প্রতি আমার আলাদা একটা টান আছে। ঢাকার বাসাতেও হাঁস-মুরগি রয়েছে। বিষয়টি ইন্টারেস্টিং— ঢাকার এলিফ্যান্ট রোডের অ্যাপার্টমেন্টেও হাঁস-মুরগি আছে।’

যে বাসায় বসে রুমিন ফারহানা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, ওই বাড়িতেই তার হাঁসের ছোট একটি খামার রয়েছে। সেখানে কবুতরও পুষে থাকেন তিনি। তিনি বলেন, ‘আমি হাঁসই চাইব। দেখা যাক কী হয়। আশা করছি আমাকে হাঁস প্রতীকই দেওয়া হবে।’

জুলাই অভ্যুত্থানের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী হতে কাজ করে আসছিলেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নভেম্বরের শুরুতে বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলে সেখানে ঠাঁই হয়নি রুমিনের। পরে নির্বাচনি আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি এ আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে।

বিএনপি ঘোষণা দিয়েছিল, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। রুমিন ফারহানাকেও পরে বিএনপি বহিষ্কার করেছে।

শেষ পর্যন্ত দলের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে যাবেন কি না— এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। আমি তো বহিষ্কৃত। বহিষ্কৃত একজনের ওপর তো চাপ প্রয়োগ করা যায় না। আমাকে কী করবে? আমার তো কিছু করার নেই। আমি তো আর দলের নই। এরপর যদি কোনো চাপ আসে, সেটি হলে তা ফৌজদারি অপরাধ হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে