দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিথি
দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে তার পদত্যাগ প্রত্যাহার চেয়ে সোমবার রাঙ্গামাটি শহরে বিক্ষোভ করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি: রাজনীতি ডটকম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) সকালে মন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিকেলের দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ছড়িয়েছে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অবিলম্বে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোরালো আহ্বান জানান।

সমাবেশে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ থাকবে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখা হোক।

বিক্ষোভকারীরা দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে
Advertisement