বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পিকআপ, প্রাণ হারালেন ৪ জন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২: ৩৩
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ সড়কের কাজীপাড়া বউবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নওগাঁয় মাছ বিক্রি শেষে বগুড়ায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী প্রাণ হারান।

নিহতদের একজনের নাম লুৎফর রহমান। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে সারজিসের গাড়িতে ফের হামলা, অভিযোগ অস্বীকার ছাত্রদলের

এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। একই সঙ্গে এনসিপির আরও দুই কেন্দ্রীয় নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সাত শহিদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস আলম। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।

২ দিন আগে

হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই জানিয়ে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন

সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সীমান্তবর্তী উপজেলাগুলোতে রাতে কর্মসূচি দেওয়া হয়েছে। তাই সতর্কতা হিসেবে বিজিবি চাওয়া হয়েছে।

২ দিন আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

৩ দিন আগে