শোকের ছায়ায় চিরনিদ্রায় অপ্রতীম

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২১ ঘণ্টা পর জঙ্গল থেকে উদ্ধার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের দাফন সম্পন্ন হয়েছে। শেষ বিদায়ে স্বজন ও কুবির শিক্ষক-শিক্ষার্থীদের চোখের জলে বিদায় নিয়ে গন্ধমতির মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছে ১৩ বছরের এই নিষ্পাপ কিশোর।

রোববার (২০ সেপ্টেম্বর) কোটবাড়ী গন্ধমতির নিজ বাসভবনের পাশের গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতীমের প্রথম জানাজা এবং বেলা ১১টায় গন্ধমতিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থীর শেষ বিদায়ে বিশ্ববিদ্যালয় পরিবারসহ পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ীর বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতীম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আকুল প্রতীক্ষায় ছিল পরিবার। তবে সব আশা ভেস্তে দিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পেছনের লালমাই পাহাড় সংলগ্ন সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে মরদেহ আনা হলে এলাকায় শোকের মাতম শুরু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা ড. নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে জোরালো তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্লু পাওয়া গেছে এবং দ্রুতই দায়ীদের গ্রেপ্তার করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ফের একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

১৬ ঘণ্টা আগে

মিরপুরে ২টি চলন্ত বাসে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আ

১৬ ঘণ্টা আগে

খুলনায় ‘চুরি করে ভাত খাওয়া’র দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৮ ঘণ্টা আগে

মানিকগঞ্জে একই ঘর থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহীরচর জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে সৌদি আরবপ্রবাসী একরাম হোসেন (৪০), তার স্ত্রী সানজিদা আক্তার প্রিয়াঙ্কা (২৫) ও দেড় বছরের মেয়ে আলিজা নূরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে
Advertisement