ঝালকাঠি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার বলেছেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। তাই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
একই সঙ্গে হাদির কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তার জীবনী স্কুল-কলেজের পাঠ্যসূচিতে সংযুক্ত করার দাবি জানান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমির হোসেন।
আমির হোসেন বলেন, সারা দেশের মানুষ যেভাবে হাদিকে ভালোবাসতো, সেই ভালোবাসা এমনি এমনি সৃষ্টি হয়নি—এটি তার অর্জন। পরিবারের সবার কাছে হাদি ছিলেন অত্যন্ত স্নেহের ও আদরের। এলাকাবাসীর কাছেও তিনি ছিলেন প্রিয়।
তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ আমরা থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ আমরা যে হাদিকে হারিয়েছি, সেই হাদির আর ৫৫ বছরে জন্ম হবে না।
দাফনের বিষয়ে আমির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকায় আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির লেখালেখিতে আমরা লক্ষ্য করেছি, যদি কেউ তাকে মেরে ফেলে, তাহলে তিনি তার বাবার পাশে কবর দেওয়ার কথা বলেছেন।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
২ দিন আগে
ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
২ দিন আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ দিন আগে