পদ্মায় দেখা মিলল মিঠাপানির কুমিরের!

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পদ্মা নদীর চরে দেখা মিলেছে এক মিঠাপানির কুমিরের—এমনই দাবি করেছেন এক আলোকচিত্রী দম্পতি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি জানেন না এবং পদ্মায় কুমির থাকার সম্ভাবনাও খুবই কম।

গত বৃহস্পতিবার সকালে রাজশাহীর ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে পান আলোকচিত্রী দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন। দম্পতির দাবি, ছবিটি পদ্মা নদীর টি-বাঁধের উল্টো দিক থেকে তোলা।

ইমরুল কায়েস বলেন, “আমরা সকালে পাখির ছবি তুলছিলাম। হঠাৎ দেখি পানির ধারে বড়সড় কিছু একটা নড়ছে। ড্রোন দিয়ে জুম করে দেখি, এটা কুমির। পরে কিছুক্ষণ ভিডিও ধারণ করি।”

শুধু ওই দম্পতিই নন, গরু চরাতে গিয়ে একইদিন দুপুরে রাজশাহীর ষাটবিঘা চরের রাজু আহাম্মেদ প্রথম কুমিরটি দেখতে পান। তিনি জানান, কুমিরটি চরে উঠে এসেছিল। পানি থেকে তিন-চার হাত দূরে। তিনি তখন মুঠোফোনে গান শুনছিলেন। গান বন্ধ করে ছবি তুলতে গেলেই কুমিরটি পানিতে নেমে যায়। অনেকক্ষণ পর নিশ্বাস নেওয়ার জন্য একবার শুধু মুখ বের করেছিল। বন বিভাগের কর্মী সোহেল রানার সঙ্গে পরিচয় থাকায় তিনি তাঁকে ফোন করে এই খবর দেন। এরপর রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ফোন করেন ইমরুল কায়েসকে।

কায়েস ও খাদিজা দম্পতি থাকেন রাজশাহী শহরের কাজীহাটা এলাকায়। পদ্মা নদী তাদের খুব চেনা জায়গা। সেদিন তারা বের হয়েছিলেন লাল মুনিয়ার ছবি তুলতে।

খাদিজা বলেন, ‘রোদের তাপে ক্লান্ত হয়ে ঘাটের দোকানে বসেছিলাম। ঠিক তখনই বন বিভাগের ফোন এলো। ঘুম উড়ে গেল। কুমিরের খোঁজে বেরিয়ে পড়লাম। ভারতের সীমান্তঘেঁষা এলাকায় রাজুর বাড়ি। রাজুকে সঙ্গে নিয়ে অনেক খোঁজ করেও কুমির দেখা গেল না। ঠিক তখনই কায়েস ড্রোন উড়ালেন। প্রথমে কিছু দেখা গেল না। একটু পর হঠাৎ কায়েস চিৎকার করে উঠলেন, ‘পাগলি, কুমির!’ দুজন ছুটে গেলাম সেই দিকে।

খাদিজার ভাষায়, ‘জীবনে প্রথমবার প্রকৃতিতে কুমির দেখলাম! কায়েস ভিডিও করছিলেন, আমি ছবি তুলছিলাম। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য।’

এদিকে, এই খবরে রাজশাহীজুড়ে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই পদ্মার পাড়ে ভিড় জমান কুমিরটি দেখার আশায়। তবে এরপর আর প্রাণীটিকে কেউ চোখে দেখেননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পদ্মায় কুমির দেখার বিষয়টি আমাদের জানা নেই। এখানে কুমির থাকার সম্ভাবনাও খুব কম। তবে ঘড়িয়াল দেখা যেতে পারে, কারণ পদ্মা ও যমুনা নদীতে ঘড়িয়াল পাওয়া যায়।”

বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে দেখা প্রাণীটি হয়তো ভারতের চাম্বুল নদী থেকে ভেসে আসা বয়স্ক মিঠাপানির কুমির হতে পারে। ২০১৫ সালে আন্তর্জাতিক প্রকৃতি ও সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশে মিঠাপানির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে।

আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, “২০১৫ সালে আমরা মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করেছি। এরপর পাবনায় একটি কুমির ধরা পড়ে, আরও দুটি দেশের অন্য এলাকায় দেখা যায়। সেগুলো এখন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষিত রয়েছে।”

তিনি আরও বলেন, “রাজশাহীর পদ্মায় যে কুমির দেখা গেছে বলে দাবি করা হচ্ছে, সেটি বাংলাদেশের প্রকৃতিতে জন্ম নেওয়া কুমির না হওয়ার সম্ভাবনাই বেশি। ভারতের চাম্বুল নদী থেকে আসতে পারে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢল-বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, খোলা হয়েছে ব্যারেজের ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফের তিস্তা নদীতে পানি বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

২ দিন আগে

চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ২৯ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন এলাকার আলমতারা পুকুরপাড়ের একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সে আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

২ দিন আগে

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

৩ দিন আগে

নেত্রকোনায় চুরির অপবাদে গাছে বেঁধে মারধর, যুবকের মৃত্যু

পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন ইমনকে ধরে এনে প্রকাশ্যে নির্যাতন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে