ফের শাহবাগে ৩৫ প্রত্যাশীরা জড়ো হচ্ছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা জনপ্রশাসন সংস্কার ‘কমিটির সুপারিশ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ফের শাহবাগে জড়ো হচ্ছেন । সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

বেলা ১২টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক চাকরি প্রত্যাশীদের সেখানে জড়ো হতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ করেছে। তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপন করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি। আমরা চাই দ্রুত চাকরির বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।

এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাগেরহাটে বিএনপির ভরাডুবি: নেপথ্যে কোন্দল, বিদ্রোহীর চাপ ও ‘ভুল’ প্রার্থী

অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহী প্রার্থীর চাপ, চাঁদাবাজি-দখলের অভিযোগ এবং প্রার্থী নির্বাচনে কৌশলগত ভুল— এই চার কারণেই বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি। দলীয় তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।

১ দিন আগে

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

২ দিন আগে

কারওয়ান বাজারের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও পাঁচ ইউনিট সেখানে কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নেভানোর পর বিস্তারিত জানা যাবে।

২ দিন আগে

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, কাজ করছে ৫ ইউনিট

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

২ দিন আগে