সন্তান কোলে নিয়ে পরীক্ষা, দেশসেরা বাগমারার শামীমা

রাজশাহী ব্যুরো

পরীক্ষার সময় যখন বেশিরভাগ শিক্ষার্থী বই আর কলম নিয়ে ব্যস্ত, তখন এক তরুণী কোলে এক মাসের নবজাতক সন্তান নিয়ে হাজির হলেন কেন্দ্রে। সেই সন্তান নিয়েই তিন ঘণ্টার পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে হয়েছেন প্রথম।

শামীমার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা গ্রামে। বাবা সাহাদুল ইসলাম ও মা হাজেরা বিবির প্রথম সন্তান তিনি। স্বামী আব্দুর রাজ্জাকের সংসার সামলেই তিনি চালিয়ে গেছেন পড়াশোনা।

শুধু এবারই নয়, শামীমার শিক্ষাজীবন জুড়েই ছড়িয়ে আছে সাফল্যের গল্প। বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, এরপর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি উঠে এসেছেন জাতীয় মঞ্চে।

শিক্ষার্থী শামীমা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে দেশসেরা হয়েছেন। তিনি বিএসসি শাখা থেকে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করেছেন। একদিকে মাতৃত্বের দায়িত্ব, অন্যদিকে কঠোর অধ্যবসায়—দুইয়ের মিলনেই গড়া শামীমার সাফল্যের গল্প এখন দেশজুড়ে অনুপ্রেরণার নতুন অধ্যায়। তাই বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে শামীমাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার ২০২২ সালের পরীক্ষায় অংশ নিয়ে সার্বিক ফলাফলে দেশের মধ্যে সেরা হয়েছেন। তার ফলাফলের বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছি।’

স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল দিয়ে দেশসেরা হওয়া বাগমারা উপজেলার শামীমা ম্যাজিস্ট্রেট হতে চান। তিনি বলেন, আমার পড়াশোনার পথে সবচেয়ে বড় শক্তি ছিল আমার ইচ্ছাশক্তি ও পরিবারে সহযোগিতা। এখন আমি ম্যাজিস্ট্রেট হতে চাই।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমা আমাদের গর্ব। তার এই অর্জন শুধু কলেজ নয়, গোটা বাগমারাকে গৌরবান্বিত করেছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া কলেজে কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

৫ ঘণ্টা আগে

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

৬ ঘণ্টা আগে

আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার

১ দিন আগে

বরিশালে সমকাল কার্যালয়ে ঝুলছিল সাবেক ব্যুরো প্রধানের মরদেহ

তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

১ দিন আগে
Advertisement