৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে এ ভূমিকম্প নিয়ে। তাদের হিসাব, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার, উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তরপূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লায় অপ্রতীম হত্যা: আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও তার ছেলের বয়সের চেয়ে বড় কয়েকজন বন্ধুর বিষয়ে উল্লেখ করেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে অপ্রতীম তাদের সঙ্গে ছিল কি না, সেটিও তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

১৬ ঘণ্টা আগে

মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৬ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীতে ফের একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

১৭ ঘণ্টা আগে

মিরপুরে ২টি চলন্ত বাসে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আ

১৭ ঘণ্টা আগে
Advertisement