স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীর ৯৯৯-এ কলে গ্রেপ্তার ৪

কুমিল্লা প্রতিনিধি
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে স্বামীর কল পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে। অভিযুক্ত অপর একজন পালিয়ে গেছেন।

গতকাল রোববার দিবাগত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার নারী ধর্ষণের অভিযোগ এনে চান্দিনা থানায় মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারপুর গ্রামের বাসিন্দা মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)। আজ সোমবার (৪ মে) পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

লিখিত অভিযোগের বরাতে থানা-পুলিশ জানিয়েছে, বরুড়া উপজেলার একটি গ্রামের ওই দম্পতি গতকাল রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চান্দিনার একটি গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার চালক জানান, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। এরপর তাদের নামিয়ে দেন। নিরুপায় হয়ে ওই দম্পতি হেঁটে গন্তব্যে রওনা হন।

এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েক যুবক তাদের পথ রোধ করেন এবং বাগ্‌বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই নারীর স্বামীকে দূরে সরিয়ে দিয়ে তাকে পাশের একটি খেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

বাদীর স্বামী জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে চারজনকে আটক করে। পরে মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমাকে তারা জোরপূর্বক ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ শুরু করে। আমি তাদের পায়ে ধরেছি, চিৎকার করে কান্না করেছি, তবু রেহাই পেলাম না।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সঙ্গে পাঁচজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুজন সরাসরি ধর্ষণে জড়িত ছিলেন, অন্যরা সহযোগী ছিলেন। পুলিশ পৌঁছানোর আগেই একজন পালিয়ে যান। অন্য চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আটক যুবকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে পুরান ঢাকার লালবাগে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ, শাহবাগে তিন অজ্ঞাত পুরুষের মরদেহ এবং আদাবরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ রয়েছে।

২০ ঘণ্টা আগে

ফরিদপুরে ধানখেতের পাশে ৩টি বস্তায় ৬ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের পাশ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

১ দিন আগে

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

১ দিন আগে

গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানিয়েছিলেন, বেলা পৌনে ১২টার দিকে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন।

১ দিন আগে
Advertisement