চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার হলিদাগাছী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

তিনি জানান, ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই খাবার পানি (জার) ও ব্যাটারী পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটিতে কোনো পরীক্ষাগার বা মানসম্পন্ন যন্ত্রপাতি ছিল না। উৎপাদিত পানির টিডিএস (টোটাল ডিজলভড সলিডস) মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারিচালিত যন্ত্রপাতির জন্য ক্ষতিকর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ‘ভলভো’ নামের পরিচিত ব্র্যান্ডের নাম ও লোগো নকল করে ব্যাটারী পানি বাজারজাত করছিল। খাবার পানিও সরবরাহ করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ যাত্রী নিহত

স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলায় মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় ওই কাভার্ড ভ্যানটি একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হন।

১৬ ঘণ্টা আগে

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৮ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে শিক্ষার্থীকে মারধর: ৪ পুলিশ সদস্য ক্লোজড

ডিসি মাসুদ বলেন, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির সময় দুপক্ষের বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৯ ঘণ্টা আগে

বেপরোয়া বাস কেড়ে নিল মা-মেয়ের প্রাণ

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ পারভীন তার দুই যমজ মেয়ে ও ভাগনেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী 'নীলফামারী ট্রাভেলস' নামক একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম গুরুতর আহত হলেও মমতাজের অপর কন্যা মুবাশ্বিরা ভাগ্যক্রম

১ দিন আগে