টাঙ্গাইলে পিন্টুর পর মনোনয়নের তালিকায় ছোট ভাই টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
আব্দুস সালাম পিন্টু (বাঁয়ে) ও সুলতান সালাউদ্দিন টুকু (ডানে)।

‘এক পরিবারে এক প্রার্থী’ নীতির কারণে দেশের অনেক এলাকাতেই একই পরিবারের দুজন সদস্যকে মনোনয়নের তালিকায় রাখেনি বিএনপি। ব্যতিক্রম পাওয়া গেল টাঙ্গাইলে। এ জেলার এক আসনে বড় ভাই আব্দুস সালাম পিন্টুর নাম প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার জেলার আরেক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর নাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব দ্বিতীয় দফায় ৩৬ আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী হিসেবে টুকুর নাম বলেন তিনি। এর আগে প্রথম দফায় টাঙ্গাইল-২ আসনে তার ভাই পিন্টুর নাম ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে।

গোপালপুর ও ভূঞাপুর নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসন থেকে মনোনয়ন পেতে যাওয়া আব্দুস সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান। অন্যদিকে টাঙ্গাইল-৫ তথা সদর আসনটিতে মনোনয়ন পেতে যাওয়া তার আপন ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির প্রচার সম্পাদক।

টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে প্রথম দফায় সাতটি আসনেই প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ আসনটি ওই সময় ফাঁকা রাখা হয়েছিল। এ আসনে টুকু ছাড়াও মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

টুকু-ফরহাদ দুজনই এলাকায় নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে আসছেন। এলাকায় অনুষ্ঠিত হচ্ছে পালটাপালটি সভা-সমাবেশ। দুজনের কর্মী-সমর্থকরাই নিজ নিজ নেতার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। শেষ পর্যন্ত কপাল খুলল টুকুর। তাতে জেলার দুই আসন থেকে দুই ভাইয়ের প্রার্থিতাও নিশ্চিত হলো।

দুই ভাইয়ের মধ্যে আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এর আগে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন তিনি।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। গত ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় সব আসামিকে খালাস দেন। পরে ১৭ বছর পর গত বছরের ২৪ ডিসেম্বর কারামুক্ত হন তিনি।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম লড়তে যাচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। তবে রাজনৈতিক অঙ্গনে তিনিও অত্যন্ত পরিচিতমুখ। সভাপতি হিসেবে ছাত্রদল ও যুবদলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিএমপির নতুন কমিশনার শওকত আলী

সভায় তিনি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

১ দিন আগে

নান্দাইলে ৩ সপ্তাহ ধরে নিখোঁজ কিশোর, পলাতক ৩ সন্দেহভাজন

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ২১ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ইয়াসিনের সন্ধান মেলেনি। এদিকে জিডির পর থেকেই ইয়াসিনের সঙ্গে চলাফেরা করা প্রতিবেশী ও পাশের গ্রামের তিন যুবক পলাতক রয়েছেন, যা ঘটনায় নতুন করে রহস্য সৃষ্টি করেছে।

১ দিন আগে

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়। বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার

১ দিন আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হলো। বর্তমানে এই উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

১ দিন আগে