গাইবান্ধায় বাড়ি-স্কুলের সামনে পরপর ৩টি হাতবোমা বিস্ফোরণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি, স্কুল ও সড়কের পাশে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের গোপালচরণ এলাকায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তিনটি বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু সোলাইমান সরকার সাজার বাড়ির সামনে। এর প্রায় দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এরপর বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণটি ঘটে।

পরপর বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

আবু সোলাইমান সরকার সাজা বলেন, “ফজরের নামাজের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে ও দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি শব্দ শুনি। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।”

তিনি বলেন, “শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশ এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।”

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ

আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

৮ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতাসহ আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।

৯ ঘণ্টা আগে

শোকের ছায়ায় চিরনিদ্রায় অপ্রতিম

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ীর বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

১১ ঘণ্টা আগে

অশ্রুসজল নয়নে অপ্রতিমকে শেষ বিদায় জানাল হাজারও মানুষ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে
Advertisement