যুদ্ধবিরতি চলাকালীন এই তিন দিন সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। একই সঙ্গে সমঝোতার অংশ হিসেবে উভয় দেশ ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেবে।
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বাজারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, বিশ্ববাজারে খাদ্যের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইতালির রোমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, আজই (শুক্রবার) আমরা কিছু জানতে পারি। আমরা তাদের কাছ থেকে জবাব আশা করছি… আশা করছি এটি এমন কিছু হবে যা আমাদেরকে একটি আলোচনার প্রক্রিয়ায় নিয়ে যেতে পারে।
গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এর এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বনের ভেতর থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার হাওরে জমি থেকে আসার সময় রাস্তায় দেখা হয় তার সঙ্গে। কথা বলতে বলতে বাড়ি চলে আসে । নিরঞ্জন বলেন, আমি কুমারদিঘা হাওরে ১ একর ২৫ শতাংশ জমি বন্ধক রেখেছিলাম। সেই জমি এ বছর চাষ করেছি। এক ধারে জমি পাকছে অন্য ধারে বৃষ্টি নামা শুরু হয়েছে। বৃষ্টির পানিতে আমার জমি অহন ১ হাত পানির তলে। রোইদ উঠলে কি
এপ্রিল মাসে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে, আর বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে। এতে দেশটির শ্রমবাজারের স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে এবং ধারণা জোরালো হয়েছে যে, ফেডারেল রিজার্ভ আরও কিছু সময় সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। রয়টার্সের খবরে এমনটাই জানানো হয়েছে।
রাজধানীর কদমতলীতে একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৪ জন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝলমলে সেঞ্চুরি আর মুমিনুল হকের ধৈর্যপূর্ণ ৯১ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।