কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, তাদের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে সংকটাপন্ন অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২০ ও ২১ মে এ বিষয়ে রাজধানীর খামারবাড়ি রোডে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গণশুনানি হবে। এর মধ্য দিয়ে দুই বছরেরও বেশি সময় পরে দেশে বিদ্যুতের দাম বাড়ত
কূটনৈতিক মহলের ধারণা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা নদী ঘিরে এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এ প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে আপত্তি রয়েছে ভারতের।
সিএনএন-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, ‘টেড ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিশীল নেতা – যিনি সাহসী, নির্ভীক এবং সবসময় নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে প্রস্তুত।’
ভারতীয় জনতা পার্টির কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন ধর্মীয় উগ্রতা বা বিভাজনের রাজনীতি থেকে সরে এসে বৃহত্তর মানবিকতা, সার্বজনীনতা ও অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদের পথে এগোয়। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটি যদি সত্যিকার অর্থে একটি ঐক্যের আহ্বান হয়ে ওঠে, তবে তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য প্রযোজ্য হত
দেশের সাত জেলায় বজ্রপাতের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় তিনজন, ময়মনসিংহে, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিটরহাট, নাটোর ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলে হয়েছে, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ
দলীয় সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
‘আগ্রাসীদের হুমকি শেষ হলে এবং নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে,’ বলা হয় বিবৃতিতে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, পারস্পরি মযদা ও স্বার্থের ভিত্তি বাংলাদেশ-ভারতের সম্পর্কের ভিত্তি হবে। আমরা বাংলাদেশের সঙ্গে এনগেজমেন্ট করতে আগ্রহী। ভারত সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশ তার অগ্রাধিকার নির্ধারণ করলে আমরা আলোচনায় বসতে আগ্রহী। আমরা বিশ