আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নুসরাত তাবাসসুমকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দীর্ঘ ২০ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটে ইংলিশ ক্লাবটি।
আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই এলাকায় এর আগেও একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, ওই অঞ্চলে আফগানিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে নিয়মিত সংঘ
গত মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৪ জন এবং আহত হয়েছেন ৭০৯ জন। এই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
ঢাকায় অর্থ মন্ত্রণালয় ও ইআরডির কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, মূলত ইরান যুদ্ধের জেরে জ্বালানি ব্যয় ব্যাপক বেড়ে যাওয়ার প্রতিক্রিয়া সামলানোর জন্য অর্থাৎ জনজীবনে তৈরি হওয়া চাপ সহজ করার জন্য নতুন ঋণ চাওয়ার বিষয়টি সামনে এসেছে।
পশু আনার সময় সড়কে যাতে যানযট না হয় সে জন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। রেললাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব থাকবে। এছাড়াও ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ারও থাকবে।
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকটে বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমুখী হওয়ার পর থেকেই অস্থিরতা চলছে। আন্তর্জাতিক বাজার পর্যালোচনাকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে দাঁড়িয়েছে। অথচ গত জানুয়ারির শেষে এই দাম ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, শপিং সেন্টারটির বাইরের আবরণে অতিরিক্ত দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো বাণিজ্যিক ভবনটি আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে।