ডেস্ক, রাজনীতি ডটকম

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংস্কারের জন্য।
সোমবার সকালে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্দে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতিতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব; আপনারা সবাই সহায়তা করবেন।’
নাসিমুল গনি বলেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে।
তিনি বলেন, সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।
সচিব বলেন, ‘এই মুহূর্তে আমরা শপথ অনুষ্ঠানের জন্য কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’
আজকে কোনো তালিকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তাঁর ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘আমরা যোগাযোগ স্থাপন করব তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশাআল্লাহ কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন।’
তিনি বলেন, ‘আমাদের একটা প্রস্তুতি থাকে তারপরেও কম বেশি হতে পারে। নতুন কিছু নাই; তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট যেমন একজন মন্ত্রীর জন্য একটি গাড়ি লাগে; একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান কোথায় হবে; সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়; তার অফিসকে এলার্ট করতে হয়; তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়; এ সমস্ত কিছু আমাদের দেখতে হয়।’
এসব বিষয়ে প্রস্তুত রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সরকার সব সময় প্রস্তুত থাকে; সরকার ফেল করে না। আমরাও ফেল করব না।’

এ শপথ অনুষ্ঠান আয়োজনের যাবতীয় প্রস্তুতি শেষ করে এনেছে অন্তর্বর্তী সরকার। গোটা সংসদ ভবন এলাকা নতুন করে ধুয়েমুছে পরিপাটি করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিদেশি প্রায় ১৩০০ অতিথিকে।
৩ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডলের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারকে রমজান মাস জুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে
তিনি বলেন, অভ্যুত্থানের ছাত্রনেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে। সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিলো। আমি তখন বিদেশে। আমি দায়িত্ব নিতে রাজি না। তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো। ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা। আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের
১৪ ঘণ্টা আগে
আজ সোমবার (১৬ ফেরবুরারি) রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৪ ঘণ্টা আগে