পঞ্চগড় প্রতিনিধি

সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে সাপ দেখতে পান যাত্রীরা। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যেন বাতাসের সাথে দোল খাচ্ছিল সাপটি। তাৎক্ষণিক সেই দৃশ্য মুঠোফোনে ধারণসহ ট্রেনের স্টাফকে অবগত করেন তারা। অনেকে আবার কৌতূহলী হয়ে ভিডিও ধারণ করেন।
গতকাল বুধবার (২৬ জুন) রাতে ট্রেনের ছাদে সাপ উঠে পড়ার বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় আন্ত নগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এ সময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পান যাত্রীরা। এর পর ট্রেনে দায়িত্বরতদের অবগত করেন তারা।
ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছলে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলেও তারা সাপটির উপস্থিতি পাননি। ঠিক কোথা থেকে ট্রেনের ছাদে সাপটি উঠে পড়ে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, যাত্রাপথে কোনোভাবে ছাদে উঠে পড়লেও আবারও নেমে পড়েছে সাপটি।
এদিকে স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় ট্রেনে সাপের উঠে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখতে পেয়ে ভিডিও করে আমাদের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, এটি গোখরো সাপ। ট্রেনটি স্টেশনে পৌঁছলে আমরা তল্লাশি চালাই। তবে সাপটি আর পাওয়া যায়নি।

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।
৯ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর
১০ ঘণ্টা আগে
এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬টি মোবাইল, ৩টি চাপাতি, ১টি হাতুড়ী, ১টি খেলনা পিস্তল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
১০ ঘণ্টা আগে