প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈধ অস্ত্র রাখার মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক নাজমিন আক্তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার ভোরে মতিউর রহমানকে (৫৯) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি।
রিমান্ড আবেদনে বলা হয়, আজ আসামি মতিউর রহমানের বাসায় গিয়ে ১টি অস্ত্রের সন্ধান পায় পুলিশ। অস্ত্রের বিপরীতে ২৫ রাউন্ড সীসা-কার্তুজ উল্লেখ থাকলেও ১ রাউন্ড গুলি পাওয়া যায় নাই। তার অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে উত্তীর্ণ হয়েছে এবং অনুদ্ধারকৃত ১ রাউন্ড গুলি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেন নাই। আসামি অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধের সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় মামলার মূল রহস্য উদঘাটন, খোয়া যাওয়া এক রাউন্ড গুলি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তা জানার জন্য, আসামির কাছে আর কোনও আগ্নেয়াস্ত্র রহিয়াছে কিনা, আসামি ওই ১ রাউন্ড গুলি অন্য কারও কাছে সরবরাহ করেছে কিনা জানার জন্য গ্রেফতার আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
উল্লেখ্য, গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল (ছড়িয়ে পড়া) হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে।

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে