প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সংসদ কার্যালয়ে বিরোধী দলীয় নেতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮: ৪৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ শেষে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে যান শফিকুর রহমান।

এ সময় বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর দুই নেতা পরস্পর কুশল বিনিময় করেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে সংসদ সচিবালয় কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এ শিষ্টাচার ও সৌজন্য উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে।

তাদের সাক্ষাৎটি প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন, যা নির্বাচনের আগে ও বিএনপির ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষও প্রশংসা করেছেন।

এর আগে এ দিন বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ আদায় করেন। এরপর তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হেঁটে যান এবং শফিকুর রহমান প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৭ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৭ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৭ ঘণ্টা আগে
Advertisement