সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুন ২০২৬, ২০: ৩৫
সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্যের হাতে পুরস্কার ও সনদ তুলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি: সংগৃহীত

কর্তব্যনিষ্ঠা, অসীম সাহসিকতা এবং জনহিতকর কাজের অনন্য স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার, সনদ ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেন।

সম্প্রতি দেশের চার পৃথক ঘটনায় দৃষ্টান্তমূলক অবদান রাখায় তাদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

গত ১৬ জুন রাজধানীর আদাবর থানার মফিজবাগ এলাকায় বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার শিকার হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই)। পুলিশের পাল্টা অভিযানে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট চারজন আটক হয়। এ ঘটনায় সাহসিকতার স্বীকৃতি হিসেবে আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ ছয় পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১০ জুন রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু অংশে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলে ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মো. কামরুজ্জামান নিজ হাতে ড্রেনের মুখের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। এ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র দেওয়া হয়।

চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় মা ও মেয়েকে হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানার চার সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মো. রিমন হোসেন।

অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার এবং ভুক্তভোগীদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে রয়েছেন- পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. মাসুদ, এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৭ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১১ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১১ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

১৩ ঘণ্টা আগে