প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাল বা ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করলে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির নামে ফৌজদারি মামলা দেবে নির্বাচন কমিশন (ইসি)। এতদিন আইনে থাকলেও বিষয়টির তেমন প্রয়োগ না থাকায় মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি দিল সংস্থাটি।
রোববার (৩ নভেম্বর) ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি সব থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন বা সংশোধন সংক্রান্ত জাল-জালিয়াতির উদ্দেশে জাল বা ভুয়া তথ্য দিয়ে কোনো নাগরিক ভোটার নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করলে উক্ত ভোটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের অথবা সাধারণ ডায়েরি করতে হবে।
এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক অনিয়ম, দুর্নীতির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনায় বলা হয়েছিল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করতে হবে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা
৭ ঘণ্টা আগে
দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ
৭ ঘণ্টা আগে