তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল : আপন কফি হাউজের দুজন পুলিশ হেফাজতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ। তবে, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজন হলেন- আপন কফি হাউজের ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধর।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ওই দুজনকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায়ই এসে ডিস্টার্ব করতো। আটক দুজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন বলেও উল্লেখ করেন ওসি।

তিনি বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নাম্বার-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

৫ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

৫ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

৬ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

৭ ঘণ্টা আগে