প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয়, সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশে সঙ্গে বর্তমানে বহির্বিশ্বে সম্পর্কের ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
এ সময় তিনি বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
ব্যাংককে মিয়ানমারসহ কয়েকটি দেশের সাথে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রোহিঙ্গাদের কথা ছিল না। সেখানে বাংলাদেশের থেকে রোহিঙ্গা ইস্যুর ওপর জোর দেওয়া হয়েছে। কারণ এই সমস্যার সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় তারা মূলনীতি থেকে সরে যায়। দলগুলো যাতে সেখান থেকে সরে না যায় তা রক্ষা করার দায়িত্ব জনগণের। সবসময় দলের চেয়ে দেশ বড় বলা হলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৯ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে