চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনা কর্মকর্তা নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সোমবার দিবাগত রাত চারটার দিকে জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এই খবর নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

নিহতের নাম তানজিম ছরোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের বিশ্বাস বেতকায়। তিনি বিন্দুবাসিনী ও পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ওই এলাকায় যায়। রাত চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযানের সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তানজিম ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাতরাতার ঘাড়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন জন ডাকাতকে আটকসহ একটি দেশীয় বন্দুক, ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহে আরও তিন জনকে আটক করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৯ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৯ ঘণ্টা আগে