দিনাজপুর প্রতিনিধি

উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমি নিজের চোখে দেখতে এসেছি, আপনাদের কথা শুনতে এসেছি। খুব তাড়াতাড়ি উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করা হবে। যাতে করে এই অঞ্চলের মানুষ আন্তর্জাতিক খেলা সরাসরি দেখতে পারেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরে কাহারোল উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি উল্লেখ করেন, অতীতে উন্নয়নে বৈষম্য হয়েছে। যে এলাকায় নেতা ছিল সে এলাকায় উন্নয়ন হয়েছে।
উপদেষ্টা বলেন, যারা সংস্কারের সুযোগ কাজে না লাগিয়ে দখলদারি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন তারা বেরিয়ে আসুন। না হলে চরম মূল্য দিতে হবে। আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। যারা আমার ভাইদের শহীদ করেছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
তিনি আরও বলেন, দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।
এসময় তিনি উপজেলা প্রশাসনের কাছে এলাকার কি কি উন্নয়নে অগ্রাধিকার দেওয়া এবং কি কি সমস্যা রয়েছে তার একটি করে তালিকা নেন। তিনি দুই উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, রংপুর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আবু জাফর, দিনাজপুর পুলিশ সুপার মো. নাজমুল হাসান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান প্রমুখ।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
৭ ঘণ্টা আগে
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে