চট্টগ্রাম প্রতিনিধি

ভারতের সাথে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। তিনি বলেন, ‘বন্দরে কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন? আমাদের বন্দর আমরা নিজেরাই চেষ্টা করি। আমরা একটা কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি। নিজেরাই এটা সম্পন্ন করে সরকারকে দিবো। সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, উনি আমাদের পরামর্শকে গুরুত্ব দিবেন বলে আশা করছি।’
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্র দেশই হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকতো।
কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যে কোন দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টেভিটি দেওয়া হলো সে দিনই আমরা এই বন্দরের উপর সার্বভৌমত্ব হারিয়েছি। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সেই চেষ্টাই করবে, এটা হতে দেওয়া যাবে না।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মোহাম্মদ আলীসহ আরো অনেকে।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
৫ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে