মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসে থাকায় অধিকাংশ যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনার পথে বীথি আক্তার (৩০) ফুলি বেগম (২৫) ও সাবিনা আক্তার (২৮) মারা যায়। গুরুতর আহত ২০ জনের মধ্যে পারভিন আক্তার, রেহেনা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার ও সাথি আক্তারকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত গার্মেন্টসকর্মী বাহী বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় বলেও তিনি জানান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তিন নারী গার্মেন্টসকর্মী মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১৫ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে