প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুদক কর্মকর্তা পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর কাছে ঘুষ চাওয়া নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুর্নীতি দমন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার পুলিশ ও র্যাবের সহযোগিতায় ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুদক। এ নিয়ে রবিবার দুদক একটি সংবাদ সম্মেলনও করে।
দুদকের সংবাদ বিবৃতিতে বলা হয়, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর পোস্টের পর এ নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ, র্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক জানিয়েছে, চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল এই চক্রটি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম (৪০), মো. তরিকুল ইসলাম (৪০), মো. আতিক (৩৮) ও মো. আবদুল হাই সোহাগ (৩৫)।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট ও বিভিন্ন গণমাধ্যমের আইডি ও ভিজিটিং কার্ড এবং বেশ কয়েকটি সিমকার্ডও জব্দ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১০ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৪ ঘণ্টা আগে