প্রতারণা ঠেকাতে ফেসবুকে এনআইডির প্রচার চালাবে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে প্রতারণা হচ্ছে। এসব প্রতারণা ঠেকাতে ও সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতে ফেসবুকে এনআইডির সব কার্যক্রম ফেসবুকের মাধ্যমে তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি জারি করা এ সংক্রান্ত ইসির এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত ‘Bangladesh Election Commission Secretariat (লিংক http://www.facebook.com/@BangladeshECS’ নামক ফেসবুক পেজ বর্তমানে প্রায় ২ লাখ ১৯ হাজার ফলোয়ার রয়েছে। এছাড়া এনআইডি উইং ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক পরিচালিত ‘National ID Card- জাতীয় পরিচয়পত্র (লিংক: http//www.facebook.com/bd.nid)’ নামক আরও একটি ফেসবুক পেজে প্রায় ২ লাখ ৩৭ হাজার ফলোয়ার রয়েছে। উক্ত ফেসবুক পেজ দুটিতে নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন স্ট্যাটিক পোস্ট, ডায়নামিক পোস্ট এবং ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।

এখানে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন Content/ফিচার বিশ্লেষণে দেখা গেছে, প্রচুরসংখ্যক Facebook page হতে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে সেবা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটছে। এ পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সঠিক তথ্য প্রচারের নিমিত্তে উল্লেখিত অফিসিয়াল ফেসবুক পেজ দুইটি সম্পর্কে সকলকে অবহিত করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে উল্লিখিত অফিসিয়াল ফেসবুক পেজ দুইটিতে প্রকাশিত কন্টেন্টগুলোতে নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করা, অফিসে আগত সেবাগ্রহীতাদের মাঝে বিষয়টি অবগত করার যথাযথ উদ্যোগ গ্রহণ এবং টিভি স্কুল ও দৈনিক পত্রিকায় প্রচার করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ কর হলো।

জানা যায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চললাম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থটি এতে দেশে আরও ৬০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

১৪ ঘণ্টা আগে

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১৫ ঘণ্টা আগে

১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে

১৬ ঘণ্টা আগে

আমার সুদৃঢ় ভূমিকায় দেশে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি: সাহাবুদ্দিন

জুলাই অভ্যুত্থান-পরবর্তী এ পরিস্থিতিতে নিজে ‘সুদৃঢ় ও ইতিবাচক’ ভূমিকা রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিদায়ী রাষ্ট্রপতি। লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানে

১৭ ঘণ্টা আগে