প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ তথা নতুন মেট্রোরেলের গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত রুট নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। দুই রুটে বিভক্ত দ্বিতীয় মেট্রোরেলের এই রুটের পুরোটাই হবে পাতাল পথ। এর অন্য রুটটি হেমায়েতপুর থেকে শুরু করে গাবতলী, মিরপুর-১০, বনানী ও নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত বিস্তৃত হবে, যেখানে পাতাল ও উড়াল উভয় ধরনের সড়কই থাকবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। একই বৈঠকে ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট’ তথা দ্বিতীয় মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা রুট নির্মাণের প্রকল্প এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রথম সংশোধনীতেও অনুমোদন দেওয়া হয়েছে।
এই তিন প্রকল্প ছাড়াও বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়) প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। অর্থাৎ সড়ক পরিবহন-সংশ্লিষ্ট তিনটি নতুন প্রকল্পের পাশাপাশি দুটি প্রকল্পের সংশোধনী অনুমোদন পেয়েছে।
এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের চারটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প বুধবারের একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। এগুলো হলো— বরিশাল সেনানিবাস স্থাপন (দ্বিতীয় পর্যায়) এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে’র প্রথম সংশোধনীও একনেক সভায় অনুমোদন পেয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে— নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দ্য ইমপ্রুভড ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এরই মধ্যে অনুমোদন করেছেন— ৫০ কোটি টাকার কম ব্যয়ের এমন ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক সদস্যদের অবহিত করা হয়।
এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন এবং ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে রোহিঙ্গা-আক্রান্ত এলাকায় পুনর্বনায়ন প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া রয়েছে দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল প্রস্তুতকরণ এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী আবদুল মঈন খান; পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও
২ ঘণ্টা আগে
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে
৩ ঘণ্টা আগে