নতুন ভোটার: পাঁচ ধরনের কাগজপত্র চায় ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

ভোটারযোগ্য যেসব নাগরিক এখনও ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি; তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে

১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।

২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি।

৩. নিকট আত্মীয়ের (বাবা-মা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি।

৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

এতে আরও উল্লেখ করা হয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিয়ে তা নিষ্পত্তির পর চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। ওইদিন জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১৩ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১৪ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে