বরখাস্ত সেনা নাইমুলকে সোমবারের মধ্যে মুক্তি না দিলে ফের কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৫, ২২: ০৮
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। ছবি: ফোকাস বাংলা

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার বরখাস্ত হওয়া সেনাসদস্য নাইমুল ইসলামকে সোমবারের (১৯ মে) মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা সদস্যরা। তারা জানিয়েছেন, চাকরিচ্যুত সৈনিকদের চাকরিতে পুনর্বহালের বিষয়েও সেনাবাহিনী সক্রিয়ভাবে বিবেচনা করছে।

রোববার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সেনাবাহিনীর প্রতিনিধি দল ও চাকরিচ্যুত সৈনিকদের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শেষে আন্দোলনকারীরা সাংবাদিকদের এসব তথ্য জানান।

চাকরি ফিরে পাওয়াসহ চার দাবিতে রোববার সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছিলেন বিভিন্ন সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত একদল ব্যক্তি। নাশকতার অভিযোগে শনিবার গ্রেপ্তার আরেক বরখাস্ত সেনাসদস্য নাইমুল ইসলামের মুক্তির দাবিও করছিলেন তারা।

দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। আলোচনায় বসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তাকে ফিরতে দেননি আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার দিকে ফের তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে বেরিয়ে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একজন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর প্রতিনিধি দলের কাছে আমরা আমাদের দাবি-দাওয়ার কথা বলেছি। আজ সন্ধ্যা ৬টা পেরিয়ে গেছে। আজকে আর সম্ভব হবে না। তবে আগামীকাল (সোমবার) নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। আপনারা সবাই ঢাকা অবস্থান করবেন। কালকের মধ্যে তাকে মুক্তি না দিলে আমরা আবার তার মুক্তির দাবিতে কর্মসূচি দেবো।

চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবির বিষয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, যাদের ১০ বছরের নিচে চাকরি, তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন। সবাইকে আবেদন করতে বলা হয়েছে। আজ রাতের মধ্যে আবেদন করে জমা দিতে হবে। সব আবেদন তারা আন্তরিকভাবে যাচাই-বাছাই করে বিবেচনা করবেন।

এর আগে বিকেলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রথম দফা আলোচনার পর সাংবাদিকদের বলেছিলেন, আমরা তাদের দাবিদাওয়াগুলো শুনেছি। আমরা সব দাবিদাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিতে পুনর্বহালের বিষয়ে এই সেনা কর্মকর্তা বলেন, সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে বলেছি। প্রতিটি ঘটনা আলাদা আলাদা করে আমরা বিবেচনায় নিয়ে আমরা বসব। আলাপ-আলোচনা করে যত দ্রুত ও যতটুকু দেওয়া সম্ভব, আমরা অ্যাড্রেস করব।

ওই দফায় আলোচনা শেষে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর ফিরে যেতে চাইলে আন্দোলনকারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়ে পথরোধ করেন। তারা প্রেস ক্লাবেই আরও আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া সুরাহার কথা বলেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ফের আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে তিনি প্রেস ক্লাবে যান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৪ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৭ ঘণ্টা আগে
Advertisement