সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিক পেটাল পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজের মাল্টিমিডিয়া প্রতিবেদক তোফায়েল আহমদসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা।

এ ঘটনায় তোফায়েল আহমদ গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান কাভার করার সময় বাংলানিউজের মাল্টিমিডিয়া প্রতিবেদক তোফায়েল আহমদসহ কয়েকজন সাংবাদিকের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও তাদের মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তোফায়েল লাইভে থাকা অবস্থায় কোনো উসকানি ছাড়াই কয়েকজন পুলিশ সদস্য তার কাছে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পর পুলিশ সদস্যরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে বারবার আঘাত করেন।

ঘটনাস্থলে উপস্থিত আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক কাউসার আহমেদ রিপন বলেন, "কোনো উসকানি ছাড়াই পুলিশ সাংবাদিকদের ওপর হামলা করে। তোফায়েলকে মারধর করা হলে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পুলিশ সদস্যরা এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তারা আমাদেরও লাঠি দিয়ে মারধর করেন।"

মারধরের ঘটনায় তোফায়েল আহমদ গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথা ও পিঠে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, "ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদে পাস হলো আরও ৩১ বিল, বাতিল ৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার ৩১টি বিল পাস হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করেছে জাতীয় সংসদ।

৮ ঘণ্টা আগে

শেরপুর-৩: তিন গুণ বেশি ভোটে জয়ী বিএনপির রুবেল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

৮ ঘণ্টা আগে

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার কিছু আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

৯ ঘণ্টা আগে

নববর্ষ উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে