আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ১৯

সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তবে কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন উপদেষ্টা।

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’

উপদেষ্টা আরও বলেন, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। তবে আলুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য সরকারের আলু চাষিদের প্রণোদনা দেয়ার চিন্তা-ভাবনা আছে।

পেঁয়াজসহ অন্যান্য ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এবার পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শাক-সবজির উৎপাদনও প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে যেন পুরো মৌসুমজুড়ে সবজির দাম সহনীয় থাকে। এছাড়া সরিষা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৮৬ শতাংশ। এসব সংরক্ষণে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বাড়াচ্ছে।

সারের মজুদ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি নন ইউরিয়া সার মজুদ আছে। ১৯৬১ সালের পর এর এটি সবচেয়ে বেশি মজুদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

১ ঘণ্টা আগে

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরে মধ্যে কালবৈশাখীর আভাস

রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে রোদের দেখা মিলেছে। তবে দুপুরের মধ্যে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টা ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

৩ ঘণ্টা আগে

৪০ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে যুদ্ধবিধ্বস্ত ইরাক

দীর্ঘ চার দশক পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নের খুব কাছে পৌঁছে গেছে ইরাক। আর মাত্র একটি জয়ের দূরত্ব—প্লে-অফে বলিভিয়া-কে হারাতে পারলেই বিশ্বমঞ্চে ফিরবে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’।

৩ ঘণ্টা আগে

আইন নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার সন্ত্রাসীদের তালিকায়— সংসদে হান্নান মাসউদ

তিনি অভিযোগ করেন, আমার নির্বাচিত এলাকায় শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। অথচ সার্কেল এসপি এক ঘণ্টার মধ্য বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। ৪২ দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসেনি। মামলা নিতে তিন দিন দেরি হয়েছে। সিভিল সার্ভিস অফিস তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, অথচ ভুক্তভোগী নারী জানেন

১৫ ঘণ্টা আগে