প্রতিবেদক, রাজনীতি ডটকম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘ডিটওয়াহ’ নামের এ ঘূর্ণিঝড়টি মূলত শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকেই ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে ৪ নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে একই সঙ্গে সতর্কতা হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে মানা করা হয়েছে।
আগের ঘূর্ণিঝড়গুলোর মতো নতুন এ ঘূর্ণিঝড়ের নাম ‘ডিটওয়াহ’ও আগেই নির্ধারণ করে রাখা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ নামটি ইয়েমেনের প্রস্তাবনা। দেশটির সোকোত্রা দ্বীপে একই নামে রয়েছে একটি বিখ্যাত লেগুন।
আবওহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই গতিপথে এটি শ্রীলংকা উপকূলের দিকে যেতে থাকবে।
এ কারণে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাব বাংলাদেশে খুব একটা পড়বে না বলে জানাচ্ছেন এই আবহাওয়াবিদ। বলছেন, এর প্রভাবে দেশে বৃষ্টিপাতেরও তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি শ্রীলংকা উপকূলেই অবস্থান করছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৮৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৮৮কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চলতি সপ্তাহেই এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল।
৩ ঘণ্টা আগে
সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে মনোনয়ন জমা দেন।
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে