প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুদ হত্যাসহ নয় মামলার আসামি কদমতলী ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রুহুল আমিনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৯ নভেম্বর) রাতে কদমতলীর মুরাদপুর মাদরাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কদমতলী থানা সূত্র জানায়, মো. মাসুদ হত্যার ঘটনায় ৪ সেপ্টেম্বর ভিকটিমের স্ত্রী হেনা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কদমতলী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই বিকেলে কদমতলী থানার মেরাজনগরে প্যারাডাইস প্যালেস নামক নির্মাণাধীন ভবনের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সাথে বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন ভিকটিম মো. মাসুদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আক্রমণ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ভিকটিম মাসুদ ধারালো অস্ত্রের আঘাতে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই রাত তিনি মারা যান।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী ও কদমতলী থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মালাসহ নয়টি মামলা রয়েছে।

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি
১৫ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে