বাড়তি সময়েও জুলাই সনদ নিয়ে মত দেয়নি ৬ দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

জুলাই জাতীয় সনদের সমন্বিত পূর্ণাঙ্গ চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে সময় বাড়ালেও ছয়টি দল তাদের মতামত জানায়নি। নির্ধারিত সময়ের পর দুদিন বাড়িয়ে মতামত পাওয়া গেছে ২৪টি দলের কাছ থেকে।

যে ছয়টি দল শেষ পর্যন্ত মতামত পাঠায়নি সেগুলো হলো— নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট।

গত ১৬ আগস্ট জুলাই সনদের সমন্বিত পূর্ণাঙ্গ এই খসড়া চূড়ান্ত করে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়। তাদের প্রথমে ২০ আগস্টের মধ্যে এই খসড়া নিয়ে মতামত জানাতে বলা হয়। পরে সেই সময় বাড়িয়ে ২২ আগস্ট করা হয়।

ঐকমত্য কমিশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্ধিত ২২ আগস্ট পর্যন্ত ২৪টি দল ও জোট তাদের মতামত লিখিতভাবে জানিয়েছে। বাকি ছয়টি দলের সাড়া মেলেনি।

যে ২৪টি দল ও জোট জুলাই সনদ নিয়ে মতামত জানিয়েছে তারা হলো— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আম জনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

ঐকমত্য কমিশন বলছে, এসব মতামত নিয়ে আবার এ মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে। তারপরই চূড়ান্ত হবে জুলাই সনদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৫ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৬ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৭ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৭ ঘণ্টা আগে
Advertisement