হাইকমিশনারকে তলবের জবাবে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে নির্বাচন বানচালে ভারতে আশ্রিত মৃত্যুদ্বণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির অভিযোগ প্রত্যাখান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারত ১৪ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত দাবিগুলোকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’

এতে বলা হয়, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে ভারতের অবস্থান আমরা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করে আসছি। বাংলাদেশর বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি।’

এতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যাশা করি যে, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে নির্বাচন বানচালের কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তার অভিযোগ আনা হয়। একইসঙ্গে এসব সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৩ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৫ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement