ময়মনসিংহ প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নেও যথাযথ নিয়ম অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষক মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নকল বন্ধ করা যেমন জরুরি, তেমনি খাতা মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। খাতা মূল্যায়নে নির্ধারিত নিয়ম মানা না হলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।
তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোরতা বজায় রাখতে হবে এবং প্রতিটি ধাপে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
নকলমুক্ত পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে এবং এক্ষেত্রে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় অনলাইন ক্লাসের পথে না হেঁটে সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সাক্ষাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
৩ ঘণ্টা আগে