বনানীতে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৪: ৫৭

প্রায় সাত ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক ছেড়ে দিয়েছেন বিক্ষোভকারী পোশাক শ্রমিকরা। এতে বনানী সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে দাবি মানার আশ্বাসে সড়ক ছেড়ে দেন তারা। বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই পোশাক কর্মী নিহত হলে তারা সড়ক অবরোধ করেছিলেন।

বিমানবন্দর সড়ক তথা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় রাজধানীর বনানী, গুলশান, মহাখালী এলাকা স্থবির হয়ে পড়ে। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক গাড়ি ফ্লাইওভার দিয়ে মিরপুরের দিকে প্রবেশের চেষ্টা করে। অনেকে বিভিন্ন জায়গায় গাড়ি ঘোরানোরও চেষ্টা করেন। তবে ফ্লাইওভারের প্রবেশমুখ, ওপরে ও শেষ প্রান্তসহ সব দিকেই গাড়ি থমকে ছিল।

সড়কের এ অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে বিমানবন্দর ছাড়িয়ে উত্তরার জসিমউদ্দীন পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই কাজে বের হওয়া নগরবাসী ব্যাপক ভোগান্তিতে পড়েন। রোজা রেখেও অনেককে বাধ্য হয়ে গাড়ি ছেড়ে হেঁটেই গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা গেছে।

এর আগে সোমবার সকাল ভোর ৬টার দিকে রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই এক পোশাক শ্রমিক নিহত হন, আরও একজন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

খবর পেয়ে তাদের সহকর্মী পোশাক শ্রমিকরা সবাই বনানী এলাকায় সড়কে জড়ো হন। সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৪ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৫ ঘণ্টা আগে