সড়কে ২ পোশাক শ্রমিক নিহত, অবরোধে স্থবির বনানী-মহাখালী-গুলশান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সড়ক দুর্ঘটনায় দুই সহকর্মী নিহত হওয়ার খবরে বিমানবন্দর সড়ক অবরোধ করেন সহকর্মীরা। ছবি: ফোকাস বাংলা

ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ওই পিকআপ ভ্যান বা এর চালককে ধরতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে তাদের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বন্ধ করে রাখেন। অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েও। এতে বনানী, মহাখালী, গুলশান এলাকার সড়ক স্থবির হয়ে পড়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মিনারা আক্তার নামে একজন নিহত হন। আহত হন সুমাইয়া আক্তার নামে আরেকজন।

Banani Road Block News Photo 10-03-2025 (3)

অবরোধে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বনানী, মহাখালী, গুলশান এলাকা। ছবি: ফোকাস বাংলা

পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় পরে সুমাইয়ার মৃত্যু হয়েছে। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকরা বনানীতে সড়ক অবরোধ করেছেন। সড়কে যান চলাচল প্রায় বন্ধই আছে।

Banani Road Block News Photo 10-03-2025 (2)

কেবল সড়ক নয়, এলিভেটেড এক্সপ্রেওয়েতেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ছবি: ফোকাস বাংলা

ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, কোন গাড়ি ওই দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণে পোশাক কর্মীরা রাস্তার দুই পাশ বন্ধ করে রেখেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন তারা।

মূল সড়ক বন্ধ থাকায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘ইকোস অব আর্থ’ পুরস্কার পেলেন ৬ ফটোসাংবাদিক

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। প্রতিযোগিতায় জমা পড়া ১৫০০টি ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয় এবং বিজয়ী ছয়জন ফটোসাংবাদিককে পুরস্কৃত করা হয়।

৩ ঘণ্টা আগে

যমুনা এলাকায় সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়নি: ডিএমপি

যমুনা ও আশপাশের এলাকায় ‘বেআইনি’ সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৩ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

৯ ঘণ্টা আগে

সাউন্ড গ্রেনেড ও জলকামানে ছত্রভঙ্গ সরকারি কর্মচারীরা, বিজিবি মোতায়েন

১০ ঘণ্টা আগে